1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

বরিশাল বিভাগে বিএনপির ঝড়! ২১টির মধ্যে ১৬ আসনে প্রার্থী ঘোষণা, কারা পেলেন মনোনয়ন 

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮০৪ বার পড়েছেন

বরিশাল বিভাগে বিএনপির ঝড়! ২১টির মধ্যে ১৬ আসনে প্রার্থী ঘোষণা, কারা পেলেন মনোনয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে প্রার্থী তালিকা প্রকাশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৬টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, মাঠে সক্রিয় এবং স্থানীয়ভাবে জনসমর্থনপ্রাপ্ত নেতৃবৃন্দ।

বরিশাল বিভাগের ১৬টি আসনে বিএনপির ঘোষিত প্রার্থীরা:

বরগুনা-১: মো. নজরুল ইসলাম মোল্লা

বরগুনা-২: নুরুল ইসলাম মনি

পটুয়াখালী-১: এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী-৪: এ বি এম মোশাররফ হোসেন

ভোলা-১: গোলাম নবী আলমগীর

ভোলা-২: মো. হাফিজ ইব্রাহীম

ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রম

ভোলা-৪: মো. নুরুল ইসলাম নয়ন

বরিশাল-১: জহির উদ্দিন স্বপন

বরিশাল-২: সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু

বরিশাল-৪: মো. রাজীব আহসান

বরিশাল-৫: মো. মজিবর রহমান সরওয়ার

বরিশাল-৬: আবুল হোসেন খান

ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু

পিরোজপুর-২: আহমেদ সোহেল মঞ্জুর

পিরোজপুর-৩: মো. রুহুল আমিন দুলাল

তবে বরিশাল বিভাগের বাকি ৫টি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, স্থানীয় পরিস্থিতি, জোট সমন্বয় ও সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা বিবেচনা করে অল্প সময়ের মধ্যেই সেই আসনগুলোতেও মনোনয়ন ঘোষণা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল বিভাগে বিএনপির এই প্রার্থী তালিকা বর্তমান সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কৌশলের অংশ। স্থানীয় পর্যায়ে এই ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

আগামী নির্বাচনে বরিশাল বিভাগে বিএনপি কতটা জনসমর্থন পুনরুদ্ধার করতে পারে, তা এখন সময়ের অপেক্ষা। তবে ঘোষিত প্রার্থী তালিকা দলীয় কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে, যা নির্বাচনের মাঠে বড় ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com