1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী!

বরিশাল বিএমপি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪১০ বার পড়েছেন

রিপোর্ট : জামাল কাড়াল

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বিএমপি’র সম্মানিত সভানেত্রী জাকিয়া সুলতানা  সার্বিক দিক-নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় পুলিশ পরিবারের সন্তানদের ইংরেজি ভাষা শেখার এক অসাধারণ উদ্যোগ “Kids’ English Course” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পুনাক প্রাঙ্গণে এই জমকালো আয়োজনের শুভ উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “ইংরেজি ভাষায় দক্ষতা জীবনের প্রতিটি ক্ষেত্রেই নতুন অর্থ যোগ করতে পারে। সামাজিক জীবন, শিক্ষা জীবন ও কর্মক্ষেত্রে এই দক্ষতা ও শিক্ষা খুলে দিতে পারে সম্ভাবনার দ্বার। ইংরেজি ভাষায় সাবলীল হওয়া সকল ক্ষেত্রে জরুরি। ইংরেজিকে কোনো ভয়ের বিষয় নয়, বরং দক্ষতার প্রতীক হিসেবে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান।”

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে আরও দক্ষ, যুগোপযোগী ও শক্তিশালী করে গড়ে তুলতে পুনাক, বিএমপি’র উদ্যোগে এবং Mizan’s Care (Official Partner of IDP Australia)- এর সহযোগিতায় পুলিশ পরিবারের সন্তানদের ইংরেজি ভাষা শেখার এই অসাধারণ যাত্রাকে প্রধান অতিথি মহোদয় স্বাগত জানান। পুলিশ পরিবারের সন্তানদের জন্য ভাষা শিক্ষায় নতুন এক অধ্যায়ের সূচনা করার জন্য পুনাক সভানেত্রী মহোদয়কে  তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

মিজান’স কেয়ারের সিইও & ফাউন্ডার মো: মিজানুর রহমান-এর সভাপতিত্বে উচ্ছ্বাস, উজ্জ্বলতা এবং আত্মবিশ্বাসে ভরা এই অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মিজান’স কেয়ারের পদস্থ কর্মকর্তারা , কোমলমতি শিক্ষার্থীগণ, অভিভাবকগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com