1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৭|
শিরোনামঃ
সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত

বরিশাল আমানতগঞ্জ ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯০ বার পড়েছেন

বরিশালের আমানতগঞ্জ ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ খান–এর বিরুদ্ধে। সেবা গ্রহণে আসা একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, নামজারিসহ বিভিন্ন ভূমি–সেবার কাজে তিনি নিয়মিতভাবে অতিরিক্ত অর্থ দাবি করেন।

ভুক্তভোগী মোঃ আবু সালে আহমেদের দাবি,
গত ১৩ নভেম্বর তিনি কাউনিয়া মৌজার জেল নং ৪৭-এর ৩০৬৮ নং খতিয়ানের দুইটি নামজারি করানোর জন্য সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ খানের কাছে গেলে, তাকে ৭,০০০ টাকা ঘুষ দাবি করা হয়। পরে তিনি ৪,০০০ টাকা দিয়ে নামজারি সম্পন্ন করতে বাধ্য হন বলে অভিযোগ করেন।

অভিযোগকারীরা জানান, সরকারি নিয়ম অনুযায়ী নামজারির সরকারি ফি ১,১৭০ টাকা, কিন্তু এর বাইরে অতিরিক্ত টাকা দাবি করা হয়।

এর আগেও তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের বিনিময়ে জেল ৪৮, আমানতগঞ্জ মৌজার ভিপি সম্পত্তিতে তিন ব্যক্তির নামে ভুয়া খতিয়ান খুলে খাজনা কেটে দেওয়ার অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব তথ্য সব কিছুই মিথ্যা ও ভিত্তিহীন।

স্থানীয় ভুক্তভোগীরা দাবি করেছেন,
“ভূমি অফিসে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। অতিরিক্ত টাকা না দিলে কোনো কাজই হয় না।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com