1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:১৪|
শিরোনামঃ
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা!

বরিশালে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ: সাগর-রুনি হত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়েছেন

সাগর-রুনিসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন ও দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিও জানানো হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন (বিজেডইউজে)।

সমাবেশে সভাপতিত্ব করেন বিজেডইউজের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।
এসময় বক্তব্য রাখেন—
বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন,
সিনিয়র সাংবাদিক কমল সেন গুপ্ত,
বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম. মোফাজ্জেল,
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর,
সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মামুন-অর-রশিদ,
এবং বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি দিপু তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “সাগর-রুনি হত্যার এক যুগ পার হলেও এখনো ন্যায়বিচার পাওয়া যায়নি, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য গভীর উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর যারা অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন, তাদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে।”

তারা আরও বলেন, “নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন আজও ঝুলে আছে, অথচ সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। পাশাপাশি দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন করে তা কার্যকর করার দাবি জানাচ্ছি।”

বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময় ভিন্ন মতাদর্শের সাংবাদিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এবং অনেককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এসব সাংবাদিকদের অবিলম্বে পুনর্বহালের দাবি জানিয়ে সমাবেশ থেকে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com