1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| ভোর ৫:২৫|
শিরোনামঃ
বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফিল বরিশালে মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিএনপি’র কর্মসূচি বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার নেছারাবাদের দৈহারীতে এজেন্ট হওয়া নিয়ে সংঘর্ষের অভিযোগ, যুবক আহত — তদন্ত দাবি পরিবারের বরিশাল-৪ : ভেতরে ভোট গণনা, বাইরে মহড়া, সংঘাতের আশঙ্কা বরিশাল-৪ আসনে নিজেই ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? মেহেন্দিগঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশালে মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিএনপি’র কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

বরিশাল নগরীর দক্ষিণ অক্সফোর্ড মিশন রোড ইদ্রিসিয়া জামে মসজিদ,  মসজিদুল কোলফা সাগরদী কামিল মাদ্রাসা, নগরের বাজার রোড খাজা মাইনুদ্দিন মাদ্রাসা জামে মসজিদ সহ নগরের বিভিন্ন মসজিদে আজ জুমার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন এলাকায় জুম’আর নামাজের পর মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করেছে,বরিশাল মহানগর বিএনপি, জেলা বিএনপি, জেলা যুবদল ও  মহানগর যুবদল,  বরিশাল মহানগর ছাত্রদল জেলা ছাত্রদল নেতা-কর্মীদের  উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে । বরিশাল মহানগর ও জেলা বিএনপির দলীয় উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের অগ্রগতি এবং জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

 

জানা গেছে, শুক্রবার জুম’আর নামাজ শেষে বরিশালের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার মসজিদগুলোতে নেতাকর্মী ও সমর্থকরা একত্রিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতারা দেশের মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও সম্প্রীতি বজায় থাকার জন্য বিশেষ প্রার্থনা করেন।

নগরীর গুরুত্বপূর্ণ মসজিদগুলোর পাশাপাশি উপজেলার বিভিন্ন জামে মসজিদেও একই কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, মুসল্লি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে বলা হয়, আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচির বাইরে ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতেই এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শান্তিপূর্ণ ও ধর্মভিত্তিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo