1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী!

বরিশালে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪১৫ বার পড়েছেন

চলন্ত বাসের চাপায় মো. ইমরান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ‍উপজেলার বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান বাবুগঞ্জ উপজেলার দেহেরগাতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা, মরহুম সেলিম সিকদারের ছেলে। তিনি জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মোটরসাইকেলযোগে রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ইমরানের বাড়ি ও আশপাশে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ‘দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com