1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:১০|
শিরোনামঃ
ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ

বরিশালে প্রেমিকের ফ্ল্যাটে তরুণী খুন: লাশ রেখে পালালেন প্রেমিক, আতঙ্কে বহুতল ভবনের বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়েছেন

✍️ নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে প্রেমিক যুবকের বাসায় সাজনিদা কবির আনিকা নামের এক তরুণীকে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর বগুড়া রোড এলাকার রাফি মঞ্জিল নামক বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে কোতয়ালি মডেল থানা পুলিশ।

ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু (৩০) পলাতক রয়েছেন। এ ঘটনায় পুরো ভবনজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে ছয়তলা ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগে পড়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাজনিদা কবির আনিকা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পেগাসিয়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য মহসিন কবিরের মেয়ে। তার সঙ্গে ঝালকাঠির কাটপট্টি এলাকার মিল্টন আকনের ছেলে মইনুল ইসলাম হিমুর প্রেমের সম্পর্ক ছিল। আনিকা প্রায়ই হিমুর বরিশাল নগরীর ওই ফ্ল্যাটে আসা-যাওয়া করতেন। ফ্ল্যাটটিতে হিমুর বৃদ্ধ মা-ও বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আনিকা ওই বাসায় প্রবেশ করেন। পরে বিকেল ৩টার দিকে থানায় খবর আসে, প্রেমিকাকে হত্যা করে হিমু পালিয়ে গেছেন। ঘটনার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দু’জনের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন উল ইসলাম জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, প্রধান অভিযুক্ত মইনুল ইসলাম হিমুকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com