1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

বরিশালে নদীরগর্ভে বিলীন হয়ে গেছে প্রধান সড়ক, তিন জেলার লক্ষাধিক মানুষের ভাগান্তিতে

রিপোর্ট জামাল কাড়াল
  • প্রকাশিত সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫২৯ বার পড়েছেন

রিপোর্ট জামাল কাড়াল 

উজিরপুরে কচা নদীর ভাঙনে হারতা–সাতলা প্রধান সড়কের গুরুত্বপূর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে বরিশাল, গোপালগঞ্জ ও খুলনা—তিন জেলার লক্ষাধিক মানুষের যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ সড়কবিলীন হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষক, মৎস্যচাষি ও সাধারণ পথচারীরা।

সরেজমিনে দেখা যায়— দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে থাকা সড়কটি হঠাৎ করেই নদীতে তলিয়ে গেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন উজিরপুর, কোটালিপাড়া ও খুলনার বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন।

স্থানীয় কৃষক ও মৎস্যচাষিরা জানান, সড়কটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে শতকোটি টাকার মাছ ও ধানের ক্ষতি হবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও স্রোতের তীব্রতার কারণেই সড়কটি দ্রুত ভাঙনের মুখে পড়ে। সড়কের আওতায় রয়েছে একাধিক স্কুল–মাদ্রাসা, বাজার, মৎস্য ঘের ও ধান চাষের বিস্তীর্ণ জমি।

সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে তিন জেলার মানুষ যাতায়াত করে। ব্যবসায়ী ও কৃষকের কোটি টাকার বিনিয়োগ রয়েছে। সড়কটি সম্পূর্ণ ভেঙে গেলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে সবাই।
উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com