1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| ভোর ৫:৩১|
শিরোনামঃ
বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফিল বরিশালে মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিএনপি’র কর্মসূচি বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার নেছারাবাদের দৈহারীতে এজেন্ট হওয়া নিয়ে সংঘর্ষের অভিযোগ, যুবক আহত — তদন্ত দাবি পরিবারের বরিশাল-৪ : ভেতরে ভোট গণনা, বাইরে মহড়া, সংঘাতের আশঙ্কা বরিশাল-৪ আসনে নিজেই ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? মেহেন্দিগঞ্জে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশালে ধানের শীষের উঠান বৈঠকে বিএনপি’র দু গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির উঠান বৈঠকে সশস্ত্র হামলা ও কুপিয়ে প্রায় ৩০ জন মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার সন্ধ্যায় নগরীর রুপাতলী গুহ বাড়ী পোল সংলগ্ন এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি কর্মী সমর্থকরা জানান বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার সমর্থকরা এ ঘটনা ঘটায়। বিএনপি নেতা নুরুজ্জামান দোলন জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব এড মজিবর রহমান সরোয়ার। সারাদেশে দেশের ন্যায় বিএনপির বরিশালে সদর নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে পথসভা ও উঠান বৈঠক চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় ২৪,২৫ ও ২৬ ওয়ার্ডের বিএনপির আয়োজিত ধানের শীষের এডভোকেট মজিবর রহমান সরোয়ারের উঠান বৈঠক শুরু হয়। পাশাপাশি বৈঠকে তিন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ বৈঠকে আসন গ্রহন করে বক্তব্য শ্রবন করতে থাকে।

দোলন সহ একাধিক বিএনপির নেতারা জানান উঠান বৈঠক চলাকালিন সময় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও তার চাচা শ্বশুর পলাতক আলীগকে নেতার কাওসার হোসেন শিপনের দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির স্লোগান দিয়ে বৈঠকের মধ্যে ঢুকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। এসময় সন্ত্রাসী হামলায় ২৫ নং ওয়ার্ড শ্রমিক দল সাধারণ সম্পাদক সাদ্দাম, শ্রমিক দল নেতা মনির, সুজন সহ প্রায় ৩০জন মারাত্মক আহত হন। আহতের মধ্যে মনির ও সাদ্দামের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় সাউথ এপোলো মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান চলছে।

এদিকে উঠান বৈঠক আসা একাধিক বিএনপির নেতারা জানান উঠান বৈঠকে অংশ গ্রহন করতে আসার সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতাদের বিভিন্ন স্থানে জিয়াউদ্দিন সিকদারের লোকজন হামলা চালিয়ে বাধা প্রদান করছে।

এই ঘঠনার পরপর আতঙ্ক বিরাজ করলে বৈঠক ছেড়ে কয়েকশত মহিলা দ্রুত স্থান ত্যাগ করেন। পাশাপাশি পুরুষও বৈঠক ছেড়ে চলে যায়।

বরিশাল মহানগর বিএনপি সদস্য নওশাদ আহম্মেদ নান্টু জানান, জনপ্রিয় নেতা এড.মজিবর রহমান সরোয়ারের ধানের শীষের উঠান বৈঠক পন্ড করতে হামলা চালিয়েছে মহানগর বিএনপি সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও তার শ্বশুর পলাতক আলীগ নেতা কাওসার হোসেন শিপনের সন্ত্রাসী দল।
ওদিকে হামলার ঘটনার পরপরই বরিশাল বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী এড.মজিবর রহমান সরোয়ার বৈঠকে উপস্থিত হন। এখবর ছড়িয়ে পড়লে বৈঠক স্থল উশুক জনতা ভিড় জমায়। উঠান বৈঠকে প্রধান অথিতির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কায় ভোট দিতে সকলকে আহবান করেন। সাবেক মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আহত ৩০ জন।
ঘটনাস্থল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo