1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:১৭|
শিরোনামঃ
সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত

বরিশালে দেশীয় অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৬২ বার পড়েছেন

রিপোর্ট ; জামাল কাড়াল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার, আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ অপরাধী আটক অপরাধী। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ একজন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩০০ ঘটিকায় ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগৈলঝাড়া আর্মি ক্যাম্প কর্তৃক আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মেজর ইয়াসির আরাফাত।
অভিযান চলাকালে মিরাজ (২২) নামে একজন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র সহ ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১০০ গ্রাম গাঁজা এবং বিভিন্ন প্রকার মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর এই অভিযানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আটককৃত অপরাধীকে পরবর্তীতে আগৈলঝাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফয়েজ আহমদ, পিএসসি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com