1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৪৩|
শিরোনামঃ
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা!

বরিশালে জিয়া মঞ্চের সদর উপজেলার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়েছেন

জিয়া মঞ্চ বরিশাল সদর উপজেলার নবগঠিত ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা বরিশাল সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সভাপতি মাঈন উদ্দিন সিকদার-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সুমন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল মালেক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি নতুন কমিটির নেতৃবৃন্দকে দলের আদর্শ ধারণ করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মাঈন উদ্দিন সিকদার বলেন, জিয়া মঞ্চের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

নবগঠিত কমিটিতে মো: মিজানুর রহমান-কে সভাপতি এবং ইঞ্জিনিয়ার রবিউল হাসান-কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে জিয়া মঞ্চ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে সংগঠনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তারের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com