1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:১৯|
শিরোনামঃ
গৌরনদীতে এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান: কারাদণ্ড, জরিমানা ও সিআইডি সহায়তায় ডিভিআর জব্দ বাবুগঞ্জে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ বরিশাল সদর উপজেলা বিএনপি ত্যাগের রাজনীতিতে আস্থার নাম নুরুল আমিন এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি -শায়খে চরমোনাই বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা

বরিশালে ঔষধ কোম্পানির দুটি বাস ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫০ বার পড়েছেন

রিপোর্ট ; জামাল কাড়াল

বরিশালে দাবি ছিল চাকরিচ্যুত প্রতিজন শ্রমিককে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে ৫০ হাজার টাকা করে। জেলা প্রশাসকের সামনে দেওয়া সেই প্রতিশ্রুতি ভেঙে কোম্পানি থেকে দেওয়া হয় মাত্র সাড়ে ৩ হাজার টাকা করে। সেই ক্ষোভে ওষুধ কোম্পানির দুটি স্টাফ বাস ভাঙচুর করেছেন চাকরিচ্যুত বিক্ষুব্ধ শ্রমিকরা।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোডে অপসো স্যালাইন ফার্মার কারখানার সামনে এ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত শ্রমিকরা।

শ্রমিকদের এই আন্দোলনে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও সদর আসনে সংসদ সদস্য প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।

এর আগে, টানা ২২ দিন আন্দোলনের পর গত ২০ নভেম্বর রাতে ত্রিপক্ষীয় বৈঠকে বরিশালের নবাগত জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের আহ্বানে তিন শর্তে আন্দোলন প্রত্যাহার করেছিলেন শ্রমিকরা। শর্তগুলো ছিলো অপসো স্যালাইন (ওএসএল) ফার্মার নির্মাণাধীন জাগুয়া প্লান্টে পরবর্তী নিয়োগে ছাঁটাইকৃতদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। সেক্ষেত্রে চাকরির বয়স শিথিলযোগ্য করা, বেতনস্কেলের বকেয়া টাকা ও সমুদয় পাওনাদি একত্রে পরিশোধ করা এবং মানবিক দিক বিবেচনায় মালিকপক্ষ কিছু বাড়তি ক্ষতিপূরণ দেবেন। সে ক্ষেত্রে ৫০ হাজার টাকা করে দাবি ছিল শ্রমিকদের।

বরিশালে বাস ভাঙচুর, ডিসি কার্যালয়ে বিক্ষোভ অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র
আন্দোলনরত চাকরিচ্যুত শ্রমিকরা জানান, অপসোনিন ফার্মা মালিকপক্ষ ক্ষতিপূরণের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও পূরণ করেনি। আমরা যেখানে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছি সেখানে তারা মাত্র ৩ হাজার টাকা দিতে চাচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অমানবিক। এজন্য শ্রমিকরা ক্ষোভে কোম্পানি থেকে বের হয়ে দুটি স্টাফ বাস ভাঙচুর এবং পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।

আন্দোলনে সংহতি প্রকাশ করে অংশ নেওয়া বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকরা ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছিল। কিন্তু অপসোনিন ফার্মা মালিক পক্ষ তা না মেনে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা বলেন। শ্রমিকরা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২১ ডিসেম্বর বাড়তি ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মালিকপক্ষ ২১ ডিসেম্বর ৫০০ টাকা বাড়িয়ে সাড়ে তিন হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে চাইলে শ্রমিকরা প্রত্যাখ্যান করে। এমনকি ক্ষতিপূরণের জন্য শ্রমিকরা প্রয়োজনে আইনি সহায়তা নিবেন।
অপসোনিন ফার্মার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অনিন্দ্য কুমার বলেন, আমরা আইন অনুযায়ী শ্রমিকদের ১২০ দিনের বেতন, গ্র্যাচুয়েটি, প্রভিডেন্ট ফান্ড শ্রমিকদের বুঝিয়ে দিয়েছি। এখন তারা যে দাবি করছে সেটা অযৌক্তিক। আইনের বাইরে গিয়ে তারা এমন দাবি করতে পারে না। শ্রমিকরা মামলা করলে সেটা আইনিভাবে মোকাবিলা করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ অক্টোবর দুপুরে অপসোনিন ফার্মিসিটিক্যাল কোম্পানির স্টোরিপ্যক বিভাগের ৫৭০ শ্রমিকের চাকরি অবসানের চিঠি দেয় মালিকপক্ষ। ওইদিন থেকেই চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। বগুড়া রোডে কারখানার সামনে প্রধান ফটক আটকে অবরোধ, বিক্ষোভ কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির উৎপাদন।

এছাড়াও বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ, ভুখা মিছিলসহ গত ২২ দিনে নানা কর্মসূচি পালন করেন তারা। সবশেষ গত ১৮ নভেম্বর থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের বিপক্ষে পাল্টা আন্দোলন শুরু করেন বর্তমানে কর্মরত শ্রমিকরা। দুপক্ষের পাল্টাপাল্টি আন্দোলনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত এবং কোম্পানির উৎপাদন শুরু হয়েছিল।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com