1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৯:৩৯|
শিরোনামঃ
চাঁদাবাজি-নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ বাস মালিক-শ্রমিকরা! সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন বিএনপিনেতা জিয়া সিকদার নলছিটির দপদপিয়ার বিএস জরিপে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ বরিশালে আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বরিশাল জিলা স্কুল-এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন প্রথম প্রহরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি বরিশালে ‘পারাবাত-১৮’ লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, আহত ২ কৃষক রমজানে বরিশাল রুপাতলী মাছ বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি: কারসাজি নাকি সরবরাহ সংকট? রমজানের মানবিক স্পর্শ: বরিশাল ১১ নং ওয়ার্ডে প্রবাসী হাবিবুর রহমান হাবিবের হাদিয়া বিতরণ রেঞ্জ ডিআইজি বরিশাল জেলা বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অনুষ্ঠিত

বরিশালে আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

বরিশাল নগরীর আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নীরবতা পালন করেন।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের তাৎপর্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করা হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিবসটির গুরুত্ব তুলে ধরে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করে দেশপ্রেম ও ভাষাপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
কর্মসূচিতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৪ রমজান

সেহরির শেষ: ০৫:১০ AM

ইফতার শুরু: ৫:৫৯ PM

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo