1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১১:১৮|
শিরোনামঃ
বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাতলা শাপলা বিলে নৌকা থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: পর্যটনকেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস যাত্রা শুরু

বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বদলি, দায়িত্ব নিচ্ছেন মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪০৪ বার পড়েছেন

বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার জনাব রায়হান কাওছার-কে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুর রহমান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মাহফুজুর রহমান শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

রায়হান কাওছার বরিশাল বিভাগের প্রশাসনিক কর্মকাণ্ডে সততা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের জন্য পরিচিত ছিলেন। তাঁর নেতৃত্বে বিভাগে উন্নয়ন, সেবা এবং সমন্বয় কার্যক্রমে গতি আসে বলে সহকর্মী ও সাধারণ প্রশাসনিক কর্মকর্তারা মন্তব্য করেছেন।

অন্যদিকে, মাহফুজুর রহমান একজন অভিজ্ঞ প্রশাসক হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ভূমি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং সুশাসন প্রতিষ্ঠায় নানা পদক্ষেপ নিয়েছেন। বরিশাল বিভাগে দায়িত্ব নিয়ে তিনি সেবা, উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা আরও বাড়াতে আগ্রহী বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন, রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকরা নতুন কমিশনারকে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com