1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আবেগের আড়ালে সত্য, গুজবের বিরুদ্ধে সাংবাদিকতার লড়াই সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবে ; সাংবাদিকের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তিই হয়ে উঠবে দুর্বল ! অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ শুধু রেমিট্যান্সের মেশিন, নাকি মানুষ? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে কূটনৈতিক প্রশ্ন আন্তর্জাতিক আইন, কনস্যুলার সুরক্ষা ও প্রবাসীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার দাবি কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান (১০) এর মৃতদেহ উদ্ধার। নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বরিশালের চাঁদমারীতে ক্রিষ্টাল বিল্ডার্স এন্ড প্রোপার্টিজের নতুন ভবন নির্মাণের সূচনা — মিলাদ ও দোয়ায় গণমান্য ব্যক্তিদের ঢল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পড়েছেন

চাঁদমারীতে ক্রিষ্টাল বিল্ডার্স এন্ড প্রোপার্টিজের নতুন ভবন নির্মাণের সূচনা — মিলাদ ও দোয়ায় গণমান্য ব্যক্তিদের ঢল”

চাঁদমারী এলাকায় ক্রিষ্টাল বিল্ডার্স এন্ড প্রোপার্টিজের নতুন ভবন নির্মাণ উপলক্ষে আজ শুক্রবার আসরবাদ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবনির্মিত এই প্রকল্পকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও বর্ণিল।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার এস. বি. এম প্রিন্স হাওলাদার এবং জাহিদ ইসলাম, পাশাপাশি ব্যাবস্থাপক পরিচালক মোঃ শহিদুল ইসলাম।

এসময় প্রতিষ্ঠানের সম্মানিত শেয়ারহোল্ডারগণের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ নুর আলম হাওলাদার, মোঃ আব্দুর রহমান, এস আই শামীম, ওসি আবুল কালাম আজাদ, বিশ্বজিৎ, জিয়াউদ্দিন, এনায়েত করিম, পলাশ হাওলাদার, ইঞ্জিনিয়ার রেজাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। অতিথিদের মধ্যে ছিলেন—
জেলা যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বি শামীম, সাব-রেজিস্ট্রার ওমর ফারুক, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ১১নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আসিফ, এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

দেশের রিয়েল এস্টেট খাতে সুনাম অর্জনকারী ক্রিষ্টাল বিল্ডার্স এন্ড প্রোপার্টিজ বর্তমানে ঢাকায় ২৪টি এবং বরিশালে ৩টি সফল প্রজেক্ট নিয়ে এগিয়ে চলছে। সুপরিকল্পিত নির্মাণ, মানসম্পন্ন উপকরণের ব্যবহার, এবং গ্রাহক আস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি খুব দ্রুতই দেশের অন্যতম নির্ভরযোগ্য নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।

চাঁদমারীর এই নতুন ভবন নির্মাণ প্রকল্প ক্রিষ্টাল বিল্ডার্স এন্ড প্রোপার্টিজের উন্নয়নযাত্রায় আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। মিলাদ ও দোয়ায় সবার উপস্থিতি প্রতিষ্ঠানটির প্রতি আস্থা ও জনপ্রিয়তারই প্রতিফলন। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি মানসম্মত আবাসন ও আধুনিক স্থাপত্য নির্মাণে স্বপ্ন ও বিশ্বাসের ঠিকানা হিসেবে মানুষের পাশে থাকবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com