1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:৩৪|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

পানির মোটর বন্ধ নিয়ে দ্বন্দ্ব, বরিশাল নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা—আটক ৪

সাইফুল অপূর্ব✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩২৬ বার পড়েছেন

সাইফুল অপূর্ব ।।
পানির মোটর বন্ধ করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে বরিশাল নগরীতে আব্দুল বারেক হাজী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের বিরুদ্ধে। শনিবার (১৪ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে নগরীর পোর্ট রোডের পিয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল বারেক হাজী বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী দাড়িয়াল এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে।
আটক ব্যক্তিরা হলেন—শুভ (২১), কাওছার (১৯), সুইটি (২৩) ও মাকসুদা। শুভ, কাওছার ও সুইটির পিতা ইলিয়াছ। মাকসুদা ইলিয়াছের স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইলিয়াছ পলাতক রয়েছে। তারা সবাই পোর্ট রোড পিয়াজপট্টি এলাকার মুসলিম হাওলাদারের বাসার ভাড়াটিয়া বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পানির মোটর বন্ধ করা নিয়ে দুই ভাড়াটিয়া পরিবারের নারীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের পুরুষ সদস্যরা জড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে আব্দুল বারেক হাজীর উপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

বাড়ির মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি তখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মোটর বন্ধ করা নিয়ে দুই পক্ষের নারীদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে পুরুষ সদস্যরা নেমে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মারধরের ফলে আব্দুল বারেক হাজী নিস্তেজ হয়ে পড়েন।
পরে তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মূল অভিযুক্ত ইলিয়াছ ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ আরো জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com