1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী! বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে ১৫ হাজার টাকা জরিমানা বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন

পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়েছেন

বরিশালে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফেরদৌস জাহান, দাতা সদস্য কে. এম. শহীদুল্লাহ, গভর্নিং বডির সদস্য লুৎফর রহমান খান এবং এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকলেছুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি কলেজের সুন্দর ও মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার অনুকূল পরিবেশ শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে।
তিনি নবীন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের সাফল্যের মাধ্যমে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের সুনাম বয়ে আনার আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং সহশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com