মোঃ ইব্রাহিম হাওলাদার পিরোজপুর প্রতিনিধি ;
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬ নম্বর দৈহারী ইউনিয়নের আমতলা গ্রামে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি দেবাশীষ হালদার (নাম অভিযোগসূত্রে জানা), যিনি স্থানীয়ভাবে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে সক্রিয় বলে এলাকাবাসীর দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে দৈহারী ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে কয়েকজন তুলে নিয়ে মারধর করে বলে অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৮–১০ জনের একটি দল এ হামলায় জড়িত ছিল। ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে।
আহত দেবাশীষ হালদারের পরিবার অভিযোগ করে বলেন, এখনো পর্যন্ত জড়িতদের আইনের আওতায় আনা হয়নি এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনি সহায়তা কামনা করেছেন।
তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয় থানা পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি