1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| ভোর ৫:২২|
শিরোনামঃ
বরিশাল সিটি কর্পোরেশন; চমক দেখাতে পারেন যুবদল নেতা মাসুদ হাসান মামুন জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় দুই স্তরে চমকপ্রদ সাফল্য নারী কেলেঙ্কারিতে বিসিসি কর্মকর্তার পিএ আটক : সাবেক মেয়রের আস্থাভাজন শহীদুলকে ঘিরে নতুন বিতর্ক বৃত্তি পেয়েছে তানিশা জাহান শ্রুতি জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন আহবায়ক শুভংকর চক্রবর্তী – সদস্যসচিব এস এম জাকির বরিশাল জিলা স্কুল-এ জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৯৫ শিক্ষার্থীর বৃত্তি লাভ, হার ৯৮% বাবুগঞ্জে সামাজিক সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে তরুণদের অঙ্গীকার বিআরটিসি বরিশাল বাস ডিপোর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসক আলোচনার কেন্দ্রবিন্দু কামরুল আহসান রুপন বরিশালে বিএনপি কর্মী খুনের ঘটনার নতুন মোড়! নিরপরাধ মানুষসহ আ’লীগের পলাতক নেতাকর্মীদের ঢালাওভাবে আসামি করা নিয়ে প্রশ্ন

নারী কেলেঙ্কারিতে বিসিসি কর্মকর্তার পিএ আটক : সাবেক মেয়রের আস্থাভাজন শহীদুলকে ঘিরে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সহকারী (পি.এ) শহীদুল ইসলাম নারী সংক্রান্ত অভিযোগে আটক হয়েছেন। গত বুধবার তাকে বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নারী সংক্রান্ত একটি ঘটনায় তাকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

জানা গেছে, শহীদুল ইসলাম বর্তমানে বরিশাল সদর উপজেলার চাঁনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিসিসির বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি বিসিসির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর পি.এ হিসেবে কর্মরত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ-এর আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।

মেয়র থাকাকালীন সময়ে তাকে ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

তবে ঘুষ ও দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে সাবেক মেয়র নিজেই তাকে চাকরিচ্যুত করেন বলে জানা গেছে।

পরবর্তীতে মেয়রের মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৫ দিন আগে পুনরায় তাকে চাকরিতে বহাল করা হয়—যা নিয়ে সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

সিটি কর্পোরেশনের বিধি অনুযায়ী, কোনো কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ এবং প্রয়োজন হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। এ ক্ষেত্রে সেই নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কিনা, তা নিয়েও আলোচনা চলছে।

এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর ও রাজনৈতিক মহল বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বক্তব্য দেয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে জানিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৯ রমজান

সেহরির শেষ: ০৫:০৬ AM

ইফতার শুরু: ৬:০১ PM

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo