1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ শুধু রেমিট্যান্সের মেশিন, নাকি মানুষ? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে কূটনৈতিক প্রশ্ন আন্তর্জাতিক আইন, কনস্যুলার সুরক্ষা ও প্রবাসীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার দাবি কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান (১০) এর মৃতদেহ উদ্ধার। নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন

দীর্ঘ ২৩ বছর পর দেশে ফিরছেন সাবেক এমপি গোলাম ফারুক অভি, উজিরপুর-বানারীপাড়ায় নির্বাচনি মাঠে তোলপাড়

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৯৯ বার পড়েছেন

দীর্ঘ ২৩ বছর পর দেশে ফিরছেন সাবেক সংসদ সদস্য ও নব্বই দশকের আলোচিত ছাত্রনেতা গোলাম ফারুক অভি। ২০০২ সাল থেকে কানাডায় অবস্থানরত এই সাবেক এমপি নভেম্বর মাসেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন। তার ফেরা ঘিরে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচনি এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর-বাবুগঞ্জ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে জয়ী হয়ে দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হয়েছিলেন গোলাম ফারুক অভি। সে সময় তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালকে পরাজিত করে আলোচনায় আসেন। এমপি থাকাকালীন সময়ে উজিরপুরের বিচ্ছিন্ন এলাকাগুলোকে সেতু, কালভার্ট ও সড়ক নির্মাণের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতায় আনেন তিনি।

২০০১ সালের নির্বাচনে পরাজয়ের পর রাজনৈতিক অস্থিরতা ও একাধিক মামলার কারণে ২০০২ সালে দেশ ছাড়তে বাধ্য হন অভি। তারপর থেকে তিনি আর দেশে ফেরেননি। অবশেষে ‘জুলাই বিপ্লব’ পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর দেশে ফেরার ঘোষণা দেন এই সাবেক সংসদ সদস্য।

কানাডা থেকে টেলিফোনে অভি বলেন, “দেশে ফিরব, এটাই আমার কাছে প্রায়োরিটি। নির্বাচনে অংশ নেওয়া সেকেন্ডারি।” বিএনপি থেকে মনোনয়ন কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন কিনা—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনো কারও সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ইসলামপন্থি কোনো জোটে যাওয়ার সম্ভাবনাও নেই। আমি অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী।”

অভির ফেরা ঘিরে উজিরপুর-বানারীপাড়ায় নির্বাচনি মাঠে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভি ভোটে অংশ নিলে বরিশাল-২ আসনে যে কোনো প্রার্থীর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি হবে।

এদিকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন চাইছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন সান্টু ও কাজী দুলাল হোসেন, কেন্দ্রীয় সহ-পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন এবং ছাত্রদলের সাবেক নেতা সাইফ মাহমুদ জুয়েল।

বিএনপি মনোনয়নপ্রত্যাশী কাজী দুলাল হোসেন বলেন, “২৩ বছর আগে আর বর্তমানের বাংলাদেশ এক নয়। এ সময়ের মধ্যে ভোটের ধারা ও ভোটারদের পছন্দ অনেক বদলেছে। তবে আমরা জনগণের রায়ে বিশ্বাসী। জনগণ এখনো ধানের শীষকে ভালোবাসে, সেই ভালোবাসাই আমাদের জয়ের মুখ দেখাবে ইনশাআল্লাহ।”

রাজনৈতিক মহল মনে করছে, গোলাম ফারুক অভির প্রত্যাবর্তন শুধু উজিরপুর-বানারীপাড়ায় নয়, পুরো বরিশাল বিভাগের রাজনীতিতেই নতুন সমীকরণ তৈরি করবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com