1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৫৪|
শিরোনামঃ
বাবুগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযান: শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা প্যাদা’সহ পাঁচজন আটক তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে যুবদল নেতা রিয়াজের মানবিকতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত—নেতাকর্মীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ দুই দশক পর বরিশালের জনসভায় তারেক রহমান—নির্বাচনের আগে বিএনপির শক্তি প্রদর্শন সম্প্রীতির বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে ভোটার দূয়ারে দিনরাত ছুটছেন মাহমুদুন্নবী মেহেন্দিগঞ্জে জামায়াতের সমাবেশস্থলে সাটানো হয়েছে ধানের শীষের ফেষ্টুন ব্যানার বরিশালে দাঁড়িপাল্লার নারী সমর্থকদের হেনস্তা, থানায় অভিযোগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বরিশাল বিভাগে ২১ আসন ঘিরে বিএনপি–জামায়াতের তুমুল লড়াই, ভোটের মাঠে উত্তাপ বরিশাল সদর–৫ আসনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ বাবুগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ মোয়াজ্জেম হোসেন আলাল

তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে যুবদল নেতা রিয়াজের মানবিকতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত—নেতাকর্মীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়েছেন

রিপোর্ট আসাদুজ্জামান মুরাদ 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগরের পক্ষ থেকে এই উপলক্ষে বরিশালের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতা-কর্মীর মাঝে সুপেয় পানি ও বিস্কুট বিতরণ করেছেন সাবেক ছাত্রদল নেতা ও বরিশাল মহানগর যুবদলের অন্যতম নেতা রিয়াজুর রহমান রিয়াজ। যুবনেতা রিয়াজুর রহমান রিয়াজের সার্বিক সহযোগিতায় ১৫০জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে তারেক রহমানের ঐতিহাসিক জনসভায় সর্বসাধারণের মাঝে বিনামূল্যে খাবার পানি, স্যালাইন ও শুকনা খাবার বিতরণ।

আজ বুধবার দিনভর এই কার্যক্রম পরিচালিত হয়। প্রচণ্ড ভিড় ও দীর্ঘ সময় অপেক্ষার মধ্যেও যাতে নেতা-কর্মীরা অসুস্থ না হয়ে পড়েন, সে লক্ষ্যে রিয়াজুর রহমান রিয়াজ নিজে উপস্থিত থেকে তার সহকর্মীদের নিয়ে পানি ও বিস্কুট বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। নেতা-কর্মীদের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব।

বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া নেতা-কর্মীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ দলীয় শৃঙ্খলা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করে।

উল্লেখ্য, তারেক রহমানের আগমনকে ঘিরে বরিশালে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দলীয়ভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com
EngineerBD-Jowfhowo