1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী!

ঝুঁকিপূর্ণ সেতুর কাছে অপরিকল্পিতভাবে দুটি স্পিড ব্রেকার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পড়েছেন

ঝুঁকিপূর্ণ সেতুর কাছে অপরিকল্পিতভাবে দুটি স্পিড ব্রেকার (গতিরোধক) নির্মাণ করায় দূরপাল্লার পরিবহন ও মালবাহী ট্রাকের ঝাঁকুনিতে ফাটল ধরা ব্রিজটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি সড়ক পথে দক্ষিণাঞ্চলে যাতায়াতের একমাত্র ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ডের।

স্থানীয়রা দ্রুত স্পিড ব্রেকার দুটি অপসারণ করে আরও দূরত্বে তা নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যথায় ফাটল ধরা ব্রিজটি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এই রুটে চলাচলকারী একাধিক পরিবহন চালক।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ব্যস্ততম এই মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ডের বহু পুরোনো সেতুটিতে গত এক সপ্তাহ আগে ফাটল দেখা দিয়েছে। এতে করে ভারি যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ডের ব্যবসায়ীরা জানিয়েছেন, গত এক সপ্তাহ আগে ব্রিজের নিচের দক্ষিণ অংশে ফাটল দেখা দিলে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) কর্মকর্তাদের খবর দেওয়া হয়। পরবর্তীতে সওজ-এর দায়িত্বপ্রাপ্তরা দুই দিন ধরে কাজ করে। নিচের ফাটল অংশে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণ করে কিছুটা ঝুঁকিমুক্ত করেছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com