1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
এক যুগের ময়লা-আবর্জনা সরাতে উদ্যোগ, পরিচ্ছন্ন হচ্ছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত ৫ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কীর্তনখোলায় রাতভর ইলিশ শিকার! দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পুলিশের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন পাওনা টাকা চাইতেই গুলি! প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ ঠিকাদারের, অভিযুক্তের পলায়ন নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫১৬ বার পড়েছেন

ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার ৩১ শে অক্টোবর বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৩ তম প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী।

কাঠপট্টি এলাকার অস্থায়ী কার্যালয়ে থেকে র‌্যালী শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি জেএসডি ও গণতন্ত্র মঞ্চের নেতা আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন তার বক্তব্যে বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭২ সালের ৩১ শে অক্টোবর মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল সভাপতি ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও তৎকালীন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব সাধারণ সম্পাদক এদের নেতৃত্বে।

১৯৭২ সাল থেকে ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ‌।

আগামী নির্বাচনে তারা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগনকে উদ্বাত্ত আহ্বান করেন। তিনি আরো বলেন সুষ্ট নির্বাচন হলে ঝালকাঠি ১ আসনে তারা মার্কা জয়যুক্ত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএসডি ঝালকাঠি জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সোবহান মাষ্টার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার জেএসসির সভাপতি মিজান তালুকদার, উপদেষ্টা বাবু সুরেশ চন্দ্র মন্ডল,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার কার্তিক চন্দ্র হালদার, রাজাপুর উপজেলার সভাপতি নরুল হুদা বাদল, নলছিটি উপজেলার সভাপতি মোঃ শহিদুল ইসলাম আরও জেলা উপজেলার নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরন হালদার।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com