1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলা,হাসপাতালে ভর্তি ৪ বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী ; টাকা দিয়ে চাকরি হয়েছে এমন প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবো -বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন আগামীকাল মুসলিম গোরস্থান মসজিদে ঈসালে সোয়াব ও দোয়া মাহফিল আসছেন ছারছীনা হযরত পীর সাহেব হুজুর ভুল সবারই হতে পারে, কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার সাহস থাকে গণমাধ্যমের! ‎বরিশালের বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ‎ ; প্রধান শিক্ষকের ছত্রছায়ায় ‘সিন্ডিকেট’, ক্লাসের বদলে আড্ডা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সৌদি আরবে বিনিয়োগকারী হলেন কুমিল্লার তরুণ এম এইচ প্রিন্স আহমেদ ; প্রবাসীদের কর্মসংস্থান ও দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় মেহেন্দিগঞ্জ কেন্দ্রীয় থানা জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল

গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গণশুনানিতে আসা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণশুনানিতে পাওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনকে মোট ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চৌমাথা বাজার এলাকায় গত ২৮ জুলাই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মো. আসাদুজ্জামান খাজা। দুর্ঘটনায় তাঁর ডান পা পিষ্ট হয়ে যায়। পরে চিকিৎসার প্রয়োজনে পা কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অসহায়ত্ব বিবেচনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

অন্যদিকে স্বামীহারা হাওয়া আক্তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চরম আর্থিক সংকটে রয়েছেন। তাঁর মেয়ে ফাতিমা তুজ জহুরা চলতি বছরের এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেও অর্থাভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। মেধাবী এই শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন বলছে, গণশুনানির মাধ্যমে মানুষের সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সমাধান কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও ন্যূনতম জীবনযাপনের ক্ষেত্রে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব হিসেবে দেখছে প্রশাসন।

গণশুনানিতে মানুষের কথা সরাসরি শোনার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com