1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বরিশালে শিক্ষার্থীর আত্মহত্যা

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৫৪ বার পড়েছেন

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অভিমান সহ্য করতে না পেরে নুসরাত জাহান নাজনীন (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বরিশাল নগরীতে।

নুসরাত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পরীক্ষার ফলাফল প্রকাশের পর নুসরাত জানতে পারেন তিনি অকৃতকার্য হয়েছেন। পরে নিজের কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নুসরাতের সহপাঠীরা জানান, তিনি মেধাবী ছাত্রী ছিলেন এবং ভালো ফলের প্রত্যাশায় ছিলেন। ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশা থেকেই নুসরাত আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”

এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষকসহ সহপাঠীরা এই মর্মান্তিক ঘটনার তীব্র শোক প্রকাশ করেছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com