1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৩৭|
শিরোনামঃ
গৌরনদীতে এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান: কারাদণ্ড, জরিমানা ও সিআইডি সহায়তায় ডিভিআর জব্দ বাবুগঞ্জে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ বরিশাল সদর উপজেলা বিএনপি ত্যাগের রাজনীতিতে আস্থার নাম নুরুল আমিন এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি -শায়খে চরমোনাই বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২১৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্যকর চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। তিন বছর বয়সী এক শিশুকে ৩৭ বছর বয়সী রোগীর জন্য নির্ধারিত ওষুধ দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত চিকিৎসক ডা. নাজমুল সাকিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দ্রুত প্রেসক্রিপশন দেন। তবে পরবর্তীতে অন্য চিকিৎসকের কাছে গেলে জানা যায়, প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধগুলো একটি প্রাপ্তবয়স্ক রোগীর জন্য নির্ধারিত ছিল, যা শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

শিশুটির এক স্বজন অভিযোগ করে বলেন,
“ডাক্তার ঠিকমতো না দেখে ওষুধ লিখে দিয়েছেন। পরে অন্য ডাক্তার দেখিয়ে আমরা বুঝতে পারি, এই ওষুধ ছোট বাচ্চার জন্য না। এতে আমরা খুব আতঙ্কে পড়েছি।”
ঘটনাটি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। সচেতন মহল বলছে, এ ধরনের অবহেলা শুধু অনভিপ্রেতই নয়, বরং মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. নাজমুল সাকিবের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও বিষয়টি নিয়ে তেমন কোন গুরুত্ব লক্ষ্য করা যায়নি।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, রোগীর বয়স ও শারীরিক অবস্থার ভিত্তিতে চিকিৎসা নির্ধারণ করা চিকিৎসকের মৌলিক দায়িত্ব। সেখানে এ ধরনের ভুল পুরো ব্যবস্থার ওপর আস্থা নষ্ট করতে পারে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একই স্বাস্থ্য কেন্দ্রের আরেক জন চিকিৎসজ জানায় একটি ছোট ভুলও হতে পারে বড় বিপদের কারণ—এমন ঘটনাই যেন আবার মনে করিয়ে দিল উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এই ঘটনা। এখন প্রশ্ন, দায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কী উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com