1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ মহিপুরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘স্লেন্ডার সানফিশ’ বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

ইসলামকে বিজয়ী না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না: শায়েখে চরমোনাই

সাইফুল ইসলাম অপূর্ব✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৮৬ বার পড়েছেন

বাকেরগঞ্জে জনসমুদ্রে মুফতি ফয়জুল করীমের হুঁশিয়ারি!

 

“স্বাধীনতার পর থেকে এদেশে শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। তাই দেশ আজও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন।” — এমন মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, “নীতি-আদর্শ ছাড়া শুধু নেতা ও দল পরিবর্তনের মাধ্যমে শান্তি আসবে না; ইসলামকে ক্ষমতায় আনলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।”

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এদেশ স্বাধীন হওয়ার পর থেকে একাধিকবার নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মানুষ চুরি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ ও খুনের মতো অপরাধে অতিষ্ঠ। এসব অন্যায় বন্ধ করতে হলে ইসলামকেই বিজয়ী করতে হবে।”

এক পর্যায়ে শায়েখে চরমোনাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ফ্যাসিবাদের পতন হলেও এখন আরেকদল দেশকে লুটে খাচ্ছে। তারা কর্মীদের বলছে, ‘আর কিছুদিন অপেক্ষা করো, নির্বাচন শেষ হলেই খেতে পারবা’। তাই এই চোর ও চাঁদাবাজদের থেকে সাবধান থাকতে হবে।”
তিনি আগামি নির্বাচনে ইসলামি শক্তিকে একত্র হয়ে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ মাওলানা মো. নাছির উদ্দিন রোকন ডাকুয়া এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর।

বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “আমরা ক্ষমতার জন্য নয়, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামীসহ ছয়টি ইসলামী দল একত্রে কাজ করছে। হাতপাখা ও দাড়ি-পাঞ্জাবি এক হলে ইনশাআল্লাহ ইসলামই বিজয়ী হবে।”

গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ মাওলানা জামিলুর রহমানসহ জেলা-উপজেলার অসংখ্য নেতাকর্মী।

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com