1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৩২|
শিরোনামঃ
বরিশালে অবশেষে পুলিশের জালে চিহ্নিত রোগীর দালাল আজাহার, হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস যাত্রা শুরু ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা!

আধুনিক পোশাকেই নতুন দৃঢ়তা—বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভাবমূর্তিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা বিএমপি কমিশনার শফিকুল ইসলামের

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫১৭ বার পড়েছেন

রিপোর্ট : আসাদুজ্জামান মুরাদ।। 

বরিশাল নগরীতে পুলিশের নতুন আধুনিক পোশাক উন্মোচন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন,এই নতুন ইউনিফর্ম শুধু বাহ্যিক পরিবর্তন নয়, বরং পুলিশের পেশাদারিত্ব, সেবা ও শৃঙ্খলার নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক।

তিনি বলেন, “এই আধুনিক ইউনিফর্ম পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সেবার মানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।”

পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আরও জানান, নতুন পোশাক সদস্যদের আত্মবিশ্বাস বাড়াবে, দায়িত্ব পালনে বাড়বে গতি ও মনোবল। পাশাপাশি জনগণের কাছে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে এই পরিবর্তন বহুমাত্রিক সুফল বয়ে আনবে।

নতুন পোশাকের বিশেষত্বে রয়েছে আন্তর্জাতিক মানের ডিজাইন,আরামদায়ক ও টেকসই কাপড়, আধুনিক নিরাপত্তা উপযোগী বৈশিষ্ট্য ও সদস্যদের গতিশীলতা ও পেশাদার আচরণে উৎসাহ।

নতুন এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ আশা প্রকাশ করেছে,এ ইউনিফর্মের মতোই সেবার মান হবে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব।

পুলিশ কমিশনার জানান, পোশাক পরিবর্তনের পাশাপাশি সদস্যদের ব্যবহার, প্রশিক্ষণ ও কর্মপদ্ধতি আধুনিকায়নের উদ্যোগও চলমান রয়েছে, যা বরিশাল নগরীতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এই নতুন ইউনিফর্ম পুলিশের দায়িত্ববোধ ও সেবার মনোভাবকে আরও দৃশ্যমান করবে, এমন বিশ্বাসই এখন বরিশালবাসীর।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com