1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:২৯|
শিরোনামঃ
বরিশালে সৌজন্য সাক্ষাতে উষ্ণতা—এমপি সরোয়ারকে ফুলেল শুভেচ্ছায় বরণ বেতার পরিচালকের বরিশাল নগরীতে আবাসিক হোটেলগুলোতে অবৈধ কার্যক্রম বন্ধে জোরালো অভিযান পরিচালনা করে প্রশংসায় ভাসছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ “কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু-স্বামীর দাবি আত্মহত্যা, তদন্তে নেমেছে পুলিশ” মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত মহান মে দিবসে মেহনতী মানুষের প্রতি বিএনপি নেতা সান্টুর শ্রদ্ধা মে দিবসে শ্রমিকদের ঢল: বরিশালে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে বিলকিস শিরীনের জোরালো বার্তা বাবুগঞ্জের ভয়াবহ অগ্নিকাণ্ড হুমায়ুনের দোকানসহ কয়েকটি ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত বরিশালে জেলা মটরযান মেকানিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

১ মিলিয়ন ফলোয়ারের ‘তাজু ভাই ২.০’ হঠাৎ উধাও! ভাইরাল তাইজুলের পেজ নিয়ে রহস্য

অনলাইন ডেস্ক ॥
  • প্রকাশিত সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়েছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা কুড়িগ্রামের কনটেন্ট নির্মাতা তাইজুল ইসলাম তাজুর জনপ্রিয় ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। রোববার (০৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি ফেসবুক থেকে অদৃশ্য হয়ে যাওয়ায় অনুসারীদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

তাইজুল ইসলামের সহযোগী শাহ আলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণেও হয়ে থাকতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই পেজটি পুনরায় চালু হবে।

জানা গেছে, মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আচমকাই ভাইরাল হয়ে ওঠেন তাইজুল ইসলাম। স্বাধীনতা দিবস ২৬ মার্চ চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ব্যতিক্রমী উপস্থাপনা ও কথনভঙ্গির কারণে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরুতে ট্রল হলেও পরে তা রূপ নেয় ব্যাপক প্রশংসায়।

এদিকে, স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, অল্প সময়ে অস্বাভাবিকভাবে ফলোয়ার ও ভিউ বৃদ্ধি পাওয়ায় মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে সাময়িকভাবে পেজটি আড়ালে রাখতে পারে।

তবে এ বিষয়ে তাইজুল ইসলাম তাজুর বক্তব্য জানা যায়নি, কারণ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

এখন দেখার বিষয়—এটি কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি, নাকি অন্য কোনো কারণে ‘তাজু ভাই ২.০’ পেজটি হঠাৎ অদৃশ্য হলো!

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com