1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “একদিকে উচ্ছেদ, অন্যদিকে ছাড়! পোর্ট রোডে ৭ কোটির কাজ আর বিসমিল্লাহ রাইস মিল নিয়ে প্রশ্ন” ;বরিশাল পোর্ট রোডে ‘বিসমিল্লাহ রাইস মিল’ নিয়ে অবৈধ দখলের অভিযোগ, উচ্ছেদের দাবি কলাপাড়ায় ডাবল ডেকার বাস খাদে, আহত ৬ বরিশালের মিডটাউন হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাওনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করেছে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. আনোয়ার হোসেন কালকিনিতে নতুন ইউএনও কিশোর কুমার দাসের যোগদান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলা,হাসপাতালে ভর্তি ৪

ফেসবুকে আত্মহত্যার হুমকি দিয়ে দোষ চাপানোর চেষ্টা!  সাধারণ ডায়েরি করলেন আলামিন গাজী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ বার পড়েছেন

ফেসবুকে আত্মহত্যার হুমকি দিয়ে দোষ চাপানোর চেষ্টা!  সাধারণ ডায়েরি করলেন আলামিন গাজী
নিজস্ব প্রতিবেদক:
বরিশালে ফেসবুকে আত্মহত্যার হুমকি দিয়ে অন্যের ওপর দায় চাপানোর অভিযোগে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. আলামিন গাজী (৩১)।

জিডি সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে বরিশাল সদর রোড এলাকায় অবস্থানকালে আলামিন গাজী ফেসবুকের মাধ্যমে দেখতে পান, রিপন রানা নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। একই সঙ্গে তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, যদি তিনি আত্মহত্যা করেন তবে এর দায়ভার আলামিন গাজীর ওপর বর্তাবে।

অভিযোগে আরও বলা হয়, রিপন রানা একজন হত্যা মামলার আসামি এবং তার এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েন আলামিন গাজী।

নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার ডায়েরি নম্বর ৪০, তারিখ ০১/০৪/২০২৬।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com