1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:০৮|
শিরোনামঃ
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল চরকাউয়ায় মাদক বিরোধী মানববন্ধন দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকায় নিয়োগ পেয়েছেন সুমন হক জুয়েল মামলায় হতাশ নন মুফতি ফয়জুল করীম, চাইবেন না জামিন বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার,সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা বাবুগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ সৌদি প্রবাসী তরুণ ব্যবসায়ী রিয়াজের আকস্মিক মৃত্যুতে বাকেরগঞ্জে শোকের ছায়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার অভিযুক্তদের বিচারের দাবিতে এনসিপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা বাবুগঞ্জে জামায়াত কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম

বাবুগঞ্জে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়েছেন

বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া-না পাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম (২৫) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম স্থানীয় জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংঘর্ষে আহত অন্তত আটজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজমান ছিল। ফাঁসির রায় পরবর্তী মিষ্টি বিতরণকে কেন্দ্র করে আমন্ত্রণ তালিকা নিয়ে তর্কাতর্কি শুরু হয় এবং তা মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, “মিষ্টি বিতরণে কারা দাওয়াত পেয়েছে আর কারা পায়নি—আগের বিরোধের সূত্র ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রবিউল ইসলাম নিহত হয় এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষের কারণ, পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

স্থানীয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com