1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:০৮|
শিরোনামঃ
মহিপুরে গ্রাম পুলিশ হিসেবে সানজিদা আক্তার সাথীর যোগদান আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন শ্যালিকার ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফের প্রতিবাদ বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ

বরিশালে রাজনৈতিক বিরোধে ইসলামী আন্দোলনের দুই নেতা আহত: অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪৯৫ বার পড়েছেন

বরিশালে তুচ্ছ ঘটনা ও রাজনৈতিক বিরোধের জেরে ইসলামী আন্দোলনের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির বিরুদ্ধে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত দুই সহোদর—কবির হাওলাদার (৪০) ও তানভীর আলম (২৫)—কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, উভয়ের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা বুখাইনগর এলাকার জাফর হাওলাদারের ছেলে। কবির স্থানীয় ৪ নং ওয়ার্ডের শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক এবং তানভীর ইসলামী আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত তানভীর আলম জানান,

> “আমরা ইসলামী আন্দোলনের রাজনীতি করি। এ নিয়ে হঠাৎ পাভেল মুন্সি আমাদের সঙ্গে বিতর্কে জড়ায়। প্রতিবাদ করলে পাভেল তার সহযোগী ফারুক, তুষার ও সিদ্দিককে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। আমাকে বাঁচাতে গেলে আমার বড় ভাই কবিরকেও তারা আক্রমণ করে।”

তিনি আরও বলেন,

> “আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।”

 

অভিযুক্ত পাভেল মুন্সি চরমোনাই ইউনিয়নের রফিক মুন্সির ছেলে।

আহতদের বোন ও প্রত্যক্ষদর্শী রুবিনা আক্তার বলেন,

> “টিকটকার পাভেল মুন্সি ও তার বাহিনী পরিকল্পিতভাবে আমার দুই ভাইয়ের ওপর হামলা চালায়। আমার ভাইরা ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে জড়িত, আর পাভেল আওয়ামী লীগের অনুসারী। রাজনৈতিক বিদ্বেষ থেকেই এ হামলা করেছে তারা। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।”

 

তবে পাভেল মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চরমোনাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য সালাম ফরাজী বলেন,

> “সামান্য কথা-কাটাকাটির জের ধরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনেছি।”

 

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন,

> “এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com