1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করা হাফেজকে চরমোনাই পীরের সংবর্ধনা, রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়ায় আক্ষেপ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক

বরিশালের সাংবাদিক ফারুক লিটুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৫১ বার পড়েছেন

আজ ৩১ অক্টোবর ২০২৫ বরিশালের প্রখ্যাত সাংবাদিক ফারুক লিটুর প্রথম মৃত্যুবার্ষিকী। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন, সাংবাদিক মহলে রেখে গেছেন স্মরণীয় অবদান।

ফারুক লিটু তার সাংবাদিকতা জীবন শুরু করেন দৈনিক মতবাদ পত্রিকায়। পরবর্তীতে তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার মাধ্যমে তিনি দ্রুতই সহকর্মীদের কাছে একজন দক্ষ ও সৎ সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন।

সাংবাদিকতার প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি পরে নিজ উদ্যোগে স্থানীয় পত্রিকা দৈনিক বরিশাল মুখপত্র প্রকাশ করেন। এই পত্রিকার মাধ্যমে তিনি বরিশাল অঞ্চলের মানুষের সমস্যাবলী, উন্নয়ন ও সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরতেন নিষ্ঠার সঙ্গে।

সহকর্মীরা জানান, ফারুক লিটু ছিলেন একনিষ্ঠ, বিনয়ী ও পরিশ্রমী মানুষ। সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্ন দেখতেন তিনি।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করছেন। তার আত্মার মাগফিরাত কামনায় বরিশালের বিভিন্ন স্থানে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

বরিশালের সাংবাদিক মহল ফারুক লিটুর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তার দেখানো পথ অনুসরণ করে ন্যায়, সত্য ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com