1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩৩|
শিরোনামঃ
বাকেরগঞ্জের সদ্য বিদায়ী ইউএনও রুমানা আফরোজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার স্থানীয়রা টঙ্গী থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হোক মহিপুরে গ্রাম পুলিশ হিসেবে সানজিদা আক্তার সাথীর যোগদান আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন শ্যালিকার ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফের প্রতিবাদ বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি

বরিশালে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়।

র‍্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট তসলিম উদ্দিন, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমেদ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ জোবায়ের ইবনে ইউসুফ, আশরাফুল ইসলাম মাহফুজ,বেলায়েত হোসেন,আসলাম হোসেন বাচ্চু, মনিক, উলফত রানা রুবেল, আসলাম হোসেন বাচ্চু, আশরাফুল ইসলাম মাহফুজ, রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের যুবসমাজকে সংগঠিত করা। আজও সেই আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে মহানগর যুবদলের উদ্যোগে পৃথকভাবে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মাসুদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট মাজহারুল ইসলাম জাহান। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রেজওয়ান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তৌহিদসহ মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া জেলা (উত্তর) যুবদলও পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এতে সভাপতিত্ব করেন জেলা (উত্তর) যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন টিপলু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ। অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সংগঠনের ৪৭ বছরের সংগ্রামী ইতিহাস তুলে ধরে বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকটে যুবদলের নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com