1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:৪৭|
শিরোনামঃ
আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা মেলায়, ভেঙে ফেলার নির্দেশ বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন শ্যালিকার ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: বিএমএসএফের প্রতিবাদ বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বরিশালে ১১ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়েছেন

বরিশাল নগরীর আলেকান্দা সরকারি কলেজ সংস্কারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২২ অক্টোবর) বেলা এগারোটার দিকে নগরীর আলেকান্দা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বিক্ষুব্ধরা শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই, ভবন সংস্কার করো, শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও” শ্লোগান দিতে থাকেন। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের উত্থাপিত ১১ দফা দাবি বাস্তবায়িত না হলে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারী দিয়েছেন।

বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের অন্যতম সংগঠক তৌহিদুল ইসলাম রোহান শিক্ষার্থীদের ১১ দফা দাবিসমূহ তুলে ধরেন।

দাবিগুলো হলো-শিক্ষক সংকট দ্রুত সমাধান করা। বিদ্যমান আইসিটি ল্যাব সংস্কার ও আধুনিকীকরণ। কলেজ মাঠ সংস্কার ও শিক্ষার্থী বান্ধবভাবে ব্যবহারযোগ্য করা। শ্রেণিকক্ষ সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ। মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা। অপ্রয়োজনীয় ভবন ভেঙে ফুলের বাগানসহ পরিবেশবান্ধব প্রকল্প তৈরি। পর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ সৃষ্টি। বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব) সংস্কার ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। সহপাঠ কার্যক্রম জোরদারে উদ্যোগ গ্রহণ। ক্যাম্পাসে ক্যান্টিন চালু করা এবং ছাত্রাবাস নির্মাণ করা।

তৌহিদুল ইসলাম রোহান বলেন, বিগত পাকিস্তান আমলের পুরোনো পলিটেকনিক ভবনকে নাম পরিবর্তন করে প্রথমে বরিশাল কমার্সিয়াল কলেজ করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে এটি আলেকান্দা সরকারি কলেজ হিসেবে ঘোষণা দেওয়া হলেও অবকাঠামোগত ভাবে কোনো উন্নয়ন হয়নি। ২০২৩ সালে ভবনের সিলিং ভেঙে পরে শিক্ষার্থীরা আহত হওয়ার পরেও ভবনের কোনো সংস্কার করা হয়নি।

তিনি আরও বলেন, আমাদের ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করবো।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন-এই আন্দোলনের উদ্দেশ্য কোনো রাজনৈতিক নয়; বরং কলেজের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। আমরা আশা করছি সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে কলেজটিকে একটি সত্যিকারের শিক্ষাবান্ধব পরিবেশে পরিণত করবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com