নজরুল বর্ষ উপলক্ষ্যে জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর উপস্থিত বক্তৃতা বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ মুহিববুল্লাহ।
১৩ অক্টোবর বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তিনি এ কৃতিত্ব অর্জন করেন। তিনি মুহাম্মদিয়া কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বরিশাল জেলা শাখার প্রচার সম্পাদক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।