1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
কালকিনিতে নতুন ইউএনও কিশোর কুমার দাসের যোগদান বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশাল বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বজনদের ওপর হামলা,হাসপাতালে ভর্তি ৪ বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী ; টাকা দিয়ে চাকরি হয়েছে এমন প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবো -বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন আগামীকাল মুসলিম গোরস্থান মসজিদে ঈসালে সোয়াব ও দোয়া মাহফিল আসছেন ছারছীনা হযরত পীর সাহেব হুজুর ভুল সবারই হতে পারে, কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার সাহস থাকে গণমাধ্যমের! ‎বরিশালের বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ‎ ; প্রধান শিক্ষকের ছত্রছায়ায় ‘সিন্ডিকেট’, ক্লাসের বদলে আড্ডা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সৌদি আরবে বিনিয়োগকারী হলেন কুমিল্লার তরুণ এম এইচ প্রিন্স আহমেদ ; প্রবাসীদের কর্মসংস্থান ও দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয়

বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী ; টাকা দিয়ে চাকরি হয়েছে এমন প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবো -বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

কোনো ধরনের তদবির ও আর্থিক লেনদেন ছাড়াই চাকরিতে যোগদানের সুযোগ পেয়েছেন বরিশাল জেলা প্রশাশক কার্যালয়ের ৫৭ জন কর্মচারী। কেবল মাত্র আবেদন প্রত্র বাবদ ৬০ টাকা ছাড়া কোন চাকরী প্রার্থীকে কোথাও টাকা পয়সা গুনতে ব হয়নি বলে দাবি করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো : খলিল আহমেদ। বৃহস্পতিবার বিকেলে ২০ তম গ্রেডে নবনিয়োগকৃতদের নিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অংশ নেওয়া কর্মচারীরা এমন দাবী করেন । বিনা তদবির ও কোন প্রকার অর্থ লেনদেন ছাড়া চাকরী পেয়ে আবগাপ্লুত হয়ে পরেন যোগদানকৃত এসব কর্মচারীরা। ইতিপূর্বে জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিটি নিয়োগ প্রকৃয়া নিয়ে বিতর্ক, ব্যাপক আলোচনা ও অর্থ লেনদেনের খবর প্রকাশ্যে এলেও বিতর্কের বাইরে ছিলো সদ্য ৫৭ জনের নিয়োগের বিষয়টি।

সূত্র জানায়, বিগত সময়ে জেলা প্রশাসক কার্যালয়ের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নানান জটিলতায় নিয়োগ প্রকৃয়া সম্পন্ন করতে পারেন নি সংশ্লিষ্ঠরা। এমনকি ওই নিয়োগের বিপরীতে বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ঠ দপ্তরে ফিরিয়ে না দিয়ে তা আত্মসাতেরও অভিযোগ ওঠে ডিসির সাবেক সিএ মামুন ও তৎকালী পেশকারের বিরুদ্ধে। তবে ২০২৫ সালের ২৩ অক্টোবর সব শেষে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো এবং বরিশাল সার্কিট হাউসে ২০তম গ্রেডের ৮২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ অক্টোবর এবং শেষ হয় ২৯ নভেম্বর।

অনলাইনে আবদন গ্রহন করে সম্প্রতি নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৮২ টি পদের মধ্যে ৫৭ টি পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন বিভাগীয়র কমিশনার মো : খলিল আহমেদ। তবে নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়ার জন্য কাউকে টাকা দিতে হয়নি বলে জানিয়েছে চাকরী পাওয়া কর্মচারীরা। চাকরি প্রত্যাশীদের বড় একটি অংশের কাছে নিয়োগ মানেই অর্থ লেনদেনের অভিযোগ—এমন বাস্তবতার মধ্যে কোনো টাকা ছাড়াই চাকরি পাওয়ার দাবির বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। সদ্য চাকরিতে যোগ দেওয়া জুলহাস হোসেন হাসি আক্তার মোহাম্মদ বুলবুল ইসলামসহ একাধিক কর্মচারী জানান বিগত দিনে 5 থেকে সাত বার তারা ভাইবা পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মেধা থাকা সত্ত্বেও ওই সময় তাদের নিয়োগ হয়নি। তবে দীর্ঘদিন পরে হলেও কোন প্রকারের অর্থনৈতিক লেনদেন ও তদবির ছাড়া চাকরি পাওয়ায় মহা খুশি।

কর্মজীবনে সততার সাথে তারা মানুষের সেবা করতে চান বলেও জানান এসব নিয়োগ প্রাপ্তরা।
সংশ্লিষ্ট কর্মচারীদের দাবি, নিয়োগের ক্ষেত্রে তাদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। চাকরির জন্য কোনো ব্যক্তি, মধ্যস্থতাকারী বা অন্য কারও কাছে অর্থ দেওয়ার প্রয়োজনও পড়েনি।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ মামুন তালুকদার আমার দেশকে বলেন কোন প্রকার তদবির ও অর্থনৈতিক লেনদেন ছাড়া যে চাকরি পাওয়া যায় সদ্য যোগদান কারীরাই তার বড় প্রমাণ। আর কেউ না জানুক যারা নিয়োগ পেয়েছেন তারাই জানেন কিভাবে তাদের নিয়োগ হয়েছে।

এসব বিভাগীয় কমিশনার মোঃ খলিল আহমেদ আমার দেশকে বলেন কোন প্রকার চাপের কাছে তিনি নত স্বীকার করেননি। তিনি বরিশালে যোগদান করার পর বরিশাল সহ বিভাগের বিভিন্ন জেলায় শতাধিক নিয়োগ দিয়েছেন। কেউ যদি প্রমাণ করতে পারে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে তবে তিনি চাকরি ছেড়ে দেবেন। তিনি বলেন ২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থান যে কারণে হয়েছে তার সুফল পেয়েছেন সদ্যনীয় প্রাপ্তরা। তিনি আশাবাদী কর্মক্ষেত্রে তারা সততার সাথে কাজ করবেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com