1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
‘অপপ্রচার’ শব্দের আড়ালে কার স্বার্থ? বরিশালের সাংবাদিকতায় তেলবাজির নতুন সংস্কৃতি! ৯ দেওয়ানি মামলার জবাব দিতে এক বছরের বেশি সময়ক্ষেপণ ; মহিপুর ভূমি অফিসের তহশিলদার সেই আসিফকে কারণ দর্শানোর নোটিশ বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখ টাকাসহ আটক ৮ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় সেমিনার বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী ‘সিরিয়াল পেতে যুদ্ধ, টেস্টের পর টেস্ট!’—ডা. অমিতাভকে ঘিরে ফেসবুকে অভিযোগের ঝড় ; সরকারি কর্মঘণ্টায় রোগী দেখা ও বেসরকারি চিকিৎসা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল, হুমকি প্রভাবশালী ঠিকাদারের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জহির উদ্দিন স্বপনের কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ২

৯ দেওয়ানি মামলার জবাব দিতে এক বছরের বেশি সময়ক্ষেপণ ; মহিপুর ভূমি অফিসের তহশিলদার সেই আসিফকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়েছেন

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তহশিলদার (ভারপ্রাপ্ত) মো. আসিফ নূরকে নয়টি দেওয়ানি মামলার দফাওয়ারি জবাব নির্ধারিত সময়ে দাখিল না করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে জারি করা নোটিশে বলা হয়েছে, বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ গত ২৭ আগস্ট কলাপাড়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় নথি পর্যালোচনাকালে দেখা যায়, মো. আসিফ নূর মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালে ৯টি দেওয়ানি মামলার দফাওয়ারি জবাব যথাসময়ে প্রেরণ না করে এক বছরেরও বেশি সময় কালক্ষেপণ করেছেন। নোটিশে এ ধরনের কর্মকাণ্ডের কারণ জানতে চাওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ও সংশ্লিষ্ট ধারার আলোকে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, আগামী তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে জবাব দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব তালুকদার মো. ইনতেজার স্বাক্ষরিত ওই নোটিশের অনুলিপি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), পটুয়াখালীর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তা মো. আসিফ নূরসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে মো. আসিফ নূরের বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম নিয়ে এর আগেও বিভিন্ন অভিযোগ সংবাদমাধ্যমে এসেছে। গত জুনে মহিপুর ভূমি অফিসে নামজারি কার্যক্রম ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য ও আবেদন ঝুলিয়ে রাখার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com