1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক!

জনকল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে: জিয়াউদ্দিন সিকদার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়েছেন

জনকল্যাণে মানবিক প্রধানমন্ত্রী ও বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এ সময় মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এ দলের মূল লক্ষ্য দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। দেশনায়ক তারেক রহমান জনকল্যাণে যেসব নির্দেশনা ও সিদ্ধান্ত দিয়েছেন, তা দলের প্রতিটি নেতাকর্মীকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ও ত্যাগের ধারাবাহিকতায় বিএনপি দেশের মানুষের পাশে রয়েছে।

 

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।

জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসবের দিন নয়, এটি দলের নেতাকর্মীদের জন্য আত্মমূল্যায়ন ও নতুন করে শপথ নেওয়ার দিন। মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হলে নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে। তাহলেই বিএনপি একটি জনকল্যাণমুখী ও গণমানুষের দল হিসেবে আরও শক্তিশালী হবে।

এ সময় তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সার্থক করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এদিকে এদিনে মহানগর বিএনপির আয়োজনে সকাল ১০ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এছাড়াও সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা র‍্যালীতে অংশ নেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com