1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:৫৯|
শিরোনামঃ
আধা ঘণ্টায় সমাধান: এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিসিসির তড়িৎ উদ্যোগে ফুটপাথ মেরামত বরিশালের আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন: স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবি সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুদ, জরিমানা ও জব্দ বরিশালে জোরপূর্বক জমির সীমানা প্রাচীর ভাঙচুর, থানায় অভিযোগ মাজাহারুল ইসলাম জাহানের মায়ের মৃত্যুতে শোকের ছায়া—রাজনৈতিক ও সাংবাদিক মহলে সমবেদনার ঢল ডিজিটাল ফাঁদে সাংবাদিকতা: সাইবার আইনের আতঙ্কে স্বাধীন গণমাধ্যম, সুরক্ষার দাবিতে সোচ্চার দেশজুড়ে সাংবাদিকরা প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ করছে সরকার ​ তীব্র লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে শেবাচিম হাসপাতাল: বিকল্প না থাকায় চরম ভোগান্তিতে রোগী-স্বজন

গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৩০ বার পড়েছেন

গৌরনদী প্রতিনিধি // মাদরাসার পাশ্ববর্তী একটি ডোবায় গোসল করতে নেমে তামিম সরদার (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। মৃত তামিম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের তাইজুদ্দিন সরদারের একমাত্র ছেলে। সে (তামিম) উত্তর গেরাকুল মারকাযুন নূর আমেরিয়া কাসেমিয়া নূরানীয়া কওমী মাদরাসার (আবাসিক) নাজেরা শাখার ছাত্র ছিলো। মাদরাসার একাধিক ছাত্ররা জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সবার অজান্তে তামিম অপর এক ছাত্রকে নিয়ে মাদরাসার পাশের একটি ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার সাথে থাকা অপর ছাত্রের চিৎকারে মাদরাসা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ডোবা থেকে তামিমকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তামিমকে মৃত বলে ঘোষণা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com