1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| ভোর ৫:১৫|
শিরোনামঃ
ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা! আলোকিত মানুষ, আদর্শ শিক্ষক ও জননেতা মরহুম মাওলানা আবুল হাশেম কুয়াকাটা ভ্রমণ হলো শেষ যাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল

শেবামেক ছাত্রী নিবাসে নিরাপত্তাহীনতা: মুখোশধারী পুরুষের প্রবেশ, দুই আইফোন চুরি!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৭০ বার পড়েছেন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের ছাত্রী নিবাসে নিরাপত্তার চরম অবনতি ঘটেছে। নিরাপত্তা কর্মীদের উদাসীন দায়িত্ব পালনের কারণে অপরিচিত পুরুষদের অবাধ যাতায়াত বাড়ায় ঘটছে মোবাইল ফোন চুরি ও নানা অপকর্ম।

গত ১৪ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে, মুখে মাস্ক পরা এক ব্যক্তি ছাত্রী নিবাসের ১ নম্বর ভবনের ১০৫ নম্বর কক্ষ থেকে দুইটি আইফোন চুরি করে নিয়ে যায়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অপরিচিত ওই পুরুষ সহজেই ছাত্রী নিবাসে প্রবেশ করে চুরির পর নির্বিঘ্নে বেরিয়ে যাচ্ছে। কিন্তু দায়িত্বরত নিরাপত্তাকর্মী আক্তার হোসেন ভুইয়া ও সবুর খান কিছুই টের পাননি।

চুরি হওয়া মোবাইলের মালিক শেবামেক ছাত্রী হুমায়রা বলেন,

> “আমরা ফোন হারানোর পর গেটে গিয়ে গার্ড আক্তার হোসেন ভুইয়াকে জানাই। তিনি বলেন, ‘একজন লোককে ঢুকতে দেখেছি, তবে সে সম্ভবত নির্মাণকাজের লোক।’”

 

ঘটনার পর আক্তার হোসেন ভুইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অপর নিরাপত্তাকর্মী সবুর খান জানান,

> “আমি মাত্র দুই দিন আগে যোগদান করেছি। কে বা কারা ভিতরে প্রবেশ করেছে, সিসি ফুটেজ দেখে চিনতে পারিনি।”

 

এ বিষয়ে ছাত্রী নিবাসের ইনচার্জ ডা. ওয়াহিদা বলেন,

> “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা থানায় জিডি করেছি এবং দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। নির্মাণকাজ চলায় পুরুষদের আনাগোনা কিছুটা বেড়েছে, তবে আমরা দ্রুত এর স্থায়ী সমাধান করতে চেষ্টা করছি।”

 

অন্যদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ ফয়জুল বাসার জানান,

> “চুরির ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে।”

 

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, ছাত্রী নিবাসে যদি মুখোশধারী অপরিচিত পুরুষ ঢুকে এমনভাবে চুরি করতে পারে, তবে বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারে যে কোনো সময়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com