1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৫:২৫|
শিরোনামঃ
এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার! বরিশালে সকাল ৯টার সরকারি অনুষ্ঠান, এমপি এলেন দুপুর ২টা ৪৬ মিনিটে পৌনে ৬ ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ শত শত কৃষক; সরকারি কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড বরিশাল টাউনহলে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে এনসিপি নেতাকে জামায়াত নেতার হুমকির অভিযোগ বাবুগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় কর্মদিবসেই অনুপস্থিত সহকারী প্রকৌশলী সুমন, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি!

বরিশালে শ্বশুরবাড়ি থেকে নববধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৯৭ বার পড়েছেন

প্রেমের সম্পর্কের পর বিয়ের মাত্র তিন মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক নববধূ  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লামিয়া আক্তার বর্ষা সরকারি বরিশাল কলেজের  শিক্ষার্থী ছিলেন। তিনি নগরীর কাউনিয়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বেলায়েত খানের মেয়ে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বর্ষা ও তার স্বামী সিয়ামের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতেও অসুস্থতার খবর পেয়ে বর্ষার বাবা বেলায়েত খান শ্বশুরবাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে মেয়ের নিথরদেহ দেখতে পান তিনি।

বর্ষার বাবা বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতো। ঘটনার রাতে তারা খবর দেয়, বর্ষা অসুস্থ। গিয়ে দেখি, খালি ঘরের একটি রুমে মেয়ের মরদেহ পড়ে আছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই বর্ষার স্বামী সিয়ামসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com