1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জের এইচএসসি পরীক্ষার্থী লামিয়ার মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন বাকেরগঞ্জের রানিরহাটে শিশুকে ধর্ষণ করে গোসল করিয়ে বাড়ি পাঠালো বিএনপি কর্মী বেল্লাল বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

কীর্তনখোলায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৬ বার পড়েছেন
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality?

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোঃ রমজান (২০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় সাধারন ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলে সর্দার আবুল হোসেন। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধারে কোন তৎপতরা নেই বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে নগরীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, রাতে জাল পেতে নৌকায় তারা চার জেলে ঘুমিয়ে ছিলো। ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ সোজা নৌকার উপর উঠিয়ে দেয় (লঞ্চের নাম জানা যায়নি)। এতে মোঃ রমজান নদীতে পড়ে নিখোঁজ হন। তবে নিখোঁজের বিষয়ে ভুক্তভোগী পরিবার পুলিশের দারস্থ হলেও তাকে উদ্ধারে কোন তৎপতরা দেখা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রমজানের খোঁজ পাওয়া যায়নি।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার জানান, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি, কিন্তু কেউ আমাদের কাছে আসেনি। এরপরও আমরা খোঁজ খবর নিচ্ছি। ইতোমধ্যে নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের সাথেও যোগাযােগ করা হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com