1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:০৫|
শিরোনামঃ
মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে  আজ তরুণ সাংবাদিক আল আমিন গাজী শুভ জম্মদিন পটুয়াখালীতে জেলা কৃষক দলের মতবিনিময় সভা প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৭ বার পড়েছেন

এ.ইয়ামি আহমেদ | মহিপুর কুয়াকাটা প্রতিনিধি

অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং একাধিক হত্যা, মাদকসহ ডজনখানেক মামলার পলাতক প্রধান আসামি মো. আসাদুজ্জামান রিপন ওরফে ‘সম্রাট রিপন’-কে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) পটুয়াখালী সদর থানার একটি চৌকস দল রাজধানী সংলগ্ন গাজীপুরের টঙ্গী এবং ঢাকার মিরপুর পল্লবী এলাকায় এক রুদ্ধশ্বাস বিশেষ অভিযান পরিচালনা করে তাকে কড়া পাহারায় গ্রেফতার করতে সক্ষম হয়।

পটুয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিল কুখ্যাত এই সন্ত্রাসী। পটুয়াখালী সদর থানার এএসআই মো. রুবেল হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দীর্ঘদিন ধরে তার ওপর কঠোর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্র্যাকিং চালিয়ে আসছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে গাজীপুরের টঙ্গী ও ঢাকার মিরপুরে যুগপৎ অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ অপরাধীকে বাগে আনে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসাদুজ্জামান রিপন ওরফে সম্রাট রিপনের বিরুদ্ধে একটি অবৈধ অস্ত্র মামলায় বিজ্ঞ আদালতের দেওয়া ১০ বছরের সাজা পরোয়ানা (ওয়ারেন্ট) দীর্ঘ দিন ধরে ঝুলে ছিল। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই সে এলাকা ছেড়ে সুকৌশলে পালিয়ে যায়। শুধু অস্ত্র মামলাই নয়, তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানা ও দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদক চোরাচালান এবং সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সম্রাট রিপনের গ্রেফতারের খবর পটুয়াখালীতে ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। এলাকাবাসীর দাবি, তার ক্ষমতার দাপট ও নানা অপরাধমূলক সিন্ডিকেটের কারণে দীর্ঘদিন ধরে পুরো এলাকায় এক চরম আতঙ্ক বিরাজ করছিল।

পটুয়াখালী সদর থানার একটি দায়িত্বশীল সূত্র এই অভিযানের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানায়, “অপরাধী যতই প্রভাবশালী বা চতুর হোক না কেন, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। মান্যবর পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে আমাদের এই বিশেষ সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি সম্রাট রিপনকে পটুয়াখালীতে নিয়ে আসা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আগামীকালই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com