1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:১০|
শিরোনামঃ
মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে  আজ তরুণ সাংবাদিক আল আমিন গাজী শুভ জম্মদিন পটুয়াখালীতে জেলা কৃষক দলের মতবিনিময় সভা প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী

বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯১ বার পড়েছেন

জামাল কাড়াল,স্টাফ রিপোর্টার ;

বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক সরগরম পরিস্থিতি। সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের সক্রিয়তা, সমর্থকদের প্রচার-প্রচারণা এবং নানা কৌশলগত তৎপরতায় পুরো ওয়ার্ডজুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে।
বিশেষ করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে অন্যতম আলোচিত নাম কালাম হাওলাদার। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা ইতোমধ্যে এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

এছাড়াও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন মোঃ নুরুজ্জামান দোলন, নূরে আলম খান এবং রাজিব মোল্লা। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন এবং সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এলাকায় পোস্টার, ব্যানার এবং উঠান বৈঠকের মাধ্যমে তারা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তা যাচাই, দলীয় সমর্থন আদায় এবং ভোটারদের মন জয় করতে চলছে নানামুখী প্রচেষ্টা। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে সাধারণ ভোটারদের প্রত্যাশা, যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচিত হয়ে ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে এবং কে হবেন শেষ পর্যন্ত দলীয় মনোনয়নপ্রাপ্ত ও বিজয়ী,তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

সার্বিকভাবে বলা যায়, বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডে এবারের কাউন্সিলর নির্বাচন হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com