1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত ৫ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কীর্তনখোলায় রাতভর ইলিশ শিকার! দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পুলিশের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন পাওনা টাকা চাইতেই গুলি! প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ ঠিকাদারের, অভিযুক্তের পলায়ন নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আবেগের আড়ালে সত্য, গুজবের বিরুদ্ধে সাংবাদিকতার লড়াই

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৯৯ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি | ১১ মে ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলাে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে উপজেলা সরকারি সমন্বয় অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন চালবঞ্চিত প্রকৃত জেলেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরদৌলত খান ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল নিয়ম অনুযায়ী কার্ডধারী প্রকৃত জেলেদের মাঝে বিতরণের কথা থাকলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান মিয়া শিকদার অনিয়মের আশ্রয় নিয়ে তার নিজস্ব লোকজন ও স্বজনদের মাঝে ওই চাল বিতরণ করেছেন বলে অভিযোগ ওঠে। এতে প্রকৃত কার্ডধারী অনেক জেলে চাল থেকে বঞ্চিত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জেলেরা বিক্ষোভ সমাবেশ করে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান।

কার্ডধারী জেলে দেলোয়ার কবিরাজ, মাইনউদ্দীন সরদার, সামচুল হাওলাদার, সনিয়া, ইয়াসিন, রেজাউল কবিরাজ ও শহিদুল কবিরাজ অভিযোগ করে বলেন, “আমাগো কার্ডের চাল না দিয়ে চেয়ারম্যান চান মিয়া শিকদার তার নিজস্ব দলবলের মাঝে বিনা কার্ডে চাল বিতরণ করছে। আমরা চাল না পাওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচি পালন করবো।”

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান চান মিয়া শিকদার বলেন, “চাল বিতরণে কোনো স্বজনপ্রীতি করা হয়নি। প্রকৃত জেলেরাই চাল পেয়েছে। জেলেদের অভিযোগ সঠিক নয়।”
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বলেন, “কার্ডধারীদের চাল দেওয়া হয়নি—এমন অভিযোগের বিষয়টি আমার জানা নেই।”

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com