1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ২:০২|
শিরোনামঃ
রাতের অভিযানে জর্ডান রোড থেকে আটক বরিশাল মহানগর আওয়ামী লীগের সক্রিয় সদস্য কামাল মোল্লা অবশেষে বরিশালের চরবাড়িয়া বিএনপি নেতা কবির মৃধার নামে মামলা দায়ের বরিশালে যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন রুহুল আমিন; গ্রেপ্তার ১ বরিশালে নিজের বিরুদ্ধে করা মানববন্ধনে উপস্থিত নিজেকে নির্দোষ দাবী মাদ্রাসা শিক্ষক মুফতি মাসউদ হাসান ফিরোজ দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে গালুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক মোনায়েম হোসেন বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: বরিশাল জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই জাদুশিল্পের আড়ালে ‘অশ্লীল নৃত্য’ প্রদর্শনের অভিযোগ! অটোরিকশাচালক নাজমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বরিশাল জেলায় শ্রেষ্ঠ মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন

গৌরনদীতে প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেল ৫০০ একর জমির ফসল: অবৈধ বাঁধ অপসারণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩৪ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল।  ০৩ মে, ২০২৬

​বিনিময়ের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন। আজ রোববার উপজেলার মাহিলাড়া ও নলচিড়া ইউনিয়নের সংযোগস্থল মহিসখোলার বিলে অভিযান চালিয়ে একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। এর ফলে জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে রক্ষা পেয়েছে প্রায় ৫০০ থেকে ৬০০ একর জমির কৃষি ফসল।

স্থানীয় কৃষকদের অভিযোগ সূত্রে জানা যায়, মহিসখোলার বিলের পানি নিষ্কাশনের স্বাভাবিক পথে জনৈক ব্যক্তি অবৈধভাবে বাঁধ নির্মাণ করেন। এতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং কয়েকশ কৃষকের কষ্টার্জিত ফসল পচে নষ্ট হওয়ার উপক্রম হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইব্রাহীম-এর নির্দেশনায় আজ দুপুরে এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য অফিসের প্রতিনিধি এবং বিএডিসি প্রকৌশলী। আইন-শৃঙ্খলারক্ষায় সহায়তা করে গৌরনদী মডেল থানা পুলিশ। এছাড়া ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ অভিযানে সক্রিয় অংশগ্রহণ করেন।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জমির মালিকানা ব্যক্তিগত হলেও পানি চলাচল বা জনসাধারণের দীর্ঘদিনের ব্যবহারের অধিকার বা ‘পাবলিক ইজমেন্ট’ ক্ষুণ্ণ করার অধিকার কারো নেই। এ ধরনের কাজ আইন ও মানবিকতা বিরোধী।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, “আজকের অভিযানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রথমবার হিসেবে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে, তবে ভবিষ্যতে জনস্বার্থে ব্যাঘাত ঘটলে এবং ফসলের ক্ষতি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দীর্ঘদিনের ভোগান্তি শেষে বাঁধ অপসারণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মহিসখোলার বিলের শত শত কৃষক। তারা প্রশাসনের এই তড়িৎ ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
​জনস্বার্থে গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com