1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহিপুরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ‘স্লেন্ডার সানফিশ’ বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার

টঙ্গী থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হোক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৯ বার পড়েছেন

ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৬ খ্রী:

গাজীপুর থেকে ৭১’র মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এবার টঙ্গী থেকে সারাদেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধটা শুরু হোক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর পল্লবীতে বাংলাদেশ ইয়্যুথ রেভুল্যেশনের উপদেষ্টাদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি ইয়াংদেরকে মানুষের জন্য মানবিক কাজে এগিয়ে আসা উচিত। মাদক ও অপরাধ নির্মূলে আমরা সকলে মিলেমিশে কাজ করতে হবে।

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার মহাসচিব মইনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাব্বির আহমেদ রনি, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব মো: দুলাল হোসেন, বাংলাদেশ ইয়্যুথ রেভল্যুশনের তথ্য ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান সায়েম ইসলাম টুটুল, সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু।

বাংলাদেশ ইয়্যুথ রেভুল্যেশনের মূখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল এ সভা সঞ্চালনা করেন। সাংগঠনিক বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক ফাহাদ ইসলাম ফুয়াদ।

বিশ্ব ইজতেমা উদযাপন কমিটির সদস্য আলহাজ্ব মো: মনির হোসেন সভায় কোরআন তেলাওয়াত করে দোয়া কামনা করেন।

উল্লেখ্য সংগঠনটি ২০২৫ সালের ১৬ ডিসেম্বর টঙ্গীতে একদল নিবেদিত যুবক মাদক, ছিনতাই সহ নানা ধরনের সহিংসতার বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম শুরু করে। বর্তমানে ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলায় কাজ শুরু করে। ভবিষ্যতে এ সংগঠনের কার্যক্রম সারাদেশে চালু হবে বলে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com