1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আবেগের আড়ালে সত্য, গুজবের বিরুদ্ধে সাংবাদিকতার লড়াই সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবে ; সাংবাদিকের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তিই হয়ে উঠবে দুর্বল ! অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ শুধু রেমিট্যান্সের মেশিন, নাকি মানুষ? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে কূটনৈতিক প্রশ্ন আন্তর্জাতিক আইন, কনস্যুলার সুরক্ষা ও প্রবাসীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার দাবি কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান (১০) এর মৃতদেহ উদ্ধার। নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৪৪ বার পড়েছেন

ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ খ্রী:

কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাংবাদিক নির্যাতনের অভিযোগে সমালোচিত কর্মকর্তা ফয়সল আহমেদ নূর-কে পদোন্নতি দিয়ে সিলেট বিভাগে বদলির প্রজ্ঞাপন জারির ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেখা যায় তিনি কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্বরত ছিলেন। ২ এপ্রিল মন্ত্রণালয় থেকে জারীকৃত প্রজ্ঞাপনে তাকে সিনিয়র সহকারী কমিশনার পদে সিলেটে পদায়ন করা হয়েছে, যা গভীর উদ্বেগের। সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুরুত্বসহকারে দেখার অনুরোধ করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন বলেন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কোনো দৃশ্যমান তদন্ত বা জবাবদিহিতা ছাড়াই তাকে পদোন্নতি প্রদান কার্যত অপরাধকে উৎসাহিত করার শামিল। এটি শুধু সাংবাদিক সমাজের জন্যই নয়, রাষ্ট্রের ন্যায়বিচার ও সুশাসনের জন্যও একটি নেতিবাচক বার্তা বহন করে।

বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানি যদি যথাযথভাবে বিচার না পায়, তবে তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। অভিযুক্তদের পুরস্কৃত করা হলে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম অবিলম্বে উক্ত ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছে। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হচ্ছে।

এছাড়া ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফরমান হোসেন এ আদেশ জারি করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com