1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে সিএনজি চালককে কুপিয়ে জখম, থানায় এজাহার মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে তোলপাড় , বাতিলের দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’ বরিশাল নগরীর কাউনিয়ায় এক কক্ষে নারী-পুরুষকে ঘিরে চাঞ্চল্য: গনমাধ্যম কর্মীদের গালাগালি ও ভিডিও ধারণে বাধা বরিশালে নারী-শিশুসহ ৬ জনকে কুপিয়ে পিটিয়ে জখম, গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা—‘হামলার অভিযোগ’ বনাম ‘চাল চুরির প্রতিবাদ’, পাল্টাপাল্টি দাবি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩০৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীরের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে ইউনিয়নের কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা ভিন্ন দাবি করেছেন।


জানা গেছে, নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা কমিটির একজন সদস্য। ঘটনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, বিএনপির নিয়ামতি ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার ও ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বিরের নেতৃত্বে চেয়ারম্যানের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার ও এনামুলসহ কয়েকজন জড়িত রয়েছেন বলেও দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হাতপাখা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবীর সাধারণ মানুষের সঙ্গে মিশে চলেন এবং ব্যক্তিগত নিরাপত্তা ছাড়া চলাফেরা করেন। তার এই সরল জীবনযাপনকে সুযোগ হিসেবে নিয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং স্থানীয় প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

অন্যদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা চেয়ারম্যানকে অবরুদ্ধ করলে তিনি ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে হামলার মিথ্যা অভিযোগ তুলেছেন বলে তারা দাবি করেন।

উল্লেখ্য, এর আগেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন পরিষদের ১১ সদস্য। ২০২৩ সালের ২০ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয় এবং এর অনুলিপি জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছিল।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com